Web Analytics

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় তারা সেখানে আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে অবতরণ করে।

আরেকটি ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে এবং স্থানীয় সময় রাত ১০টায় আরও বাংলাদেশিদের নিয়ে ঢাকায় ফিরবে।

05 Mar 26 1NOJOR.COM

দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।