Web Analytics

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে প্রত্যাহারের কারণ বা নতুন জেলা প্রশাসকের নাম উল্লেখ করা হয়নি। সারওয়ার আলম জানান, সোমবার তাকে মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

সিলেটে যোগদানের পর শুরুতে তার প্রশাসনিক কর্মকাণ্ড প্রশংসিত হলেও সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করেই তাকে বদলি করা হয়েছে।

এর আগে তিনি মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসান এবং সেখানে আনসার সদস্য ও সিসি ক্যামেরা স্থাপন করেন।

21 Jun 26 1NOJOR.COM

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।