Web Analytics

ইরানের ইসফাহান প্রদেশে মার্কিন বিমানের ধ্বংসাবশেষের নতুন ছবি প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শাহরেজা শহরের কাছে পারজান গ্রামের বাসিন্দারা জানান, রোববার গভীর রাতে আকাশে বিমান ও হেলিকপ্টারের শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ও গুলির শব্দ শুরু হয়। সোমবার বিকেলে ইরানের সেনাবাহিনী ও পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে দুটি মার্কিন সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান ও অন্তত দুটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র জানায়, এটি ছিল ইরানে ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে উদ্ধারের জটিল অভিযান। তাদের দাবি, উড্ডয়নে ব্যর্থ হওয়ায় হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলো নিজেরাই ধ্বংস করে দেয়। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের হামলায় দুটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্রের এই তথাকথিত উদ্ধার অভিযানটি ছিল প্রতারণামূলক পরিকল্পনা, যা ইরানের বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়। অভিযানে এক ইরানি কর্মকর্তা নিহত হন এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

08 Apr 26 1NOJOR.COM

ইসফাহানে ব্যর্থ উদ্ধার অভিযানের পর মার্কিন বিমানের ধ্বংসাবশেষে উত্তেজনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।