Web Analytics

গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযানে ছিনতাই ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার একটি দল এরশাদনগর ও ব্যাংক মাঠ বস্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়িতে তল্লাশি করে তাদের আটক করে। এ সময় কয়েকজনের ঘর থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটো জয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

13 Mar 26 1NOJOR.COM

টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।