ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রকৌশলে দিল্লি কখনোই কোনো ধরনের সমর্থন বা সহযোগিতা করেনি। সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, কোনো ব্যক্তিগত ইস্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে প্রভাবিত করবে না এবং সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে।
বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক, ভারত তাদের সঙ্গেই কাজ করবে। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে কাজ করা মানে কোনো হস্তক্ষেপ নয়। তিনি আরও জানান, গত দেড় বছরে স্থবির হয়ে পড়া ৪০টিরও বেশি দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক কাঠামো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গা ও তিস্তা নদীর পানিবণ্টনসহ আঞ্চলিক সহযোগিতা জোরদারে আলোচনাও চলছে।
বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে তিনি বলেন, ভারত বাণিজ্য ও সংযোগকে অগ্রাধিকার দিচ্ছে। সীমান্তে প্রাণী ছাড়ার খবরকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন এবং বাংলাদেশিদের জন্য পূর্ণ ভিসা চালু করতে ভারত দ্রুত কাজ করছে বলে জানান।
বাংলাদেশে নির্বাচনী প্রকৌশলে ভূমিকা অস্বীকার করে পারস্পরিক সম্মানের সম্পর্কের আহ্বান ভারতের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।