Web Analytics

পটুয়াখালীর মহিপুর থানাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা ৭ জুন মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এর আগে ৫ জুন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ‘মহিপুর উপজেলা’ গঠনের প্রস্তাব দেন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে থানা প্রতিষ্ঠার পর থেকে মহিপুরের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব বেড়েছে। এলাকায় মহিপুর-আলিপুর মৎস্যবন্দর, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগও রয়েছে।

নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, নতুন উপজেলা হলে প্রশাসনিক সেবা সহজলভ্য হবে, আইনশৃঙ্খলা উন্নত হবে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

07 Jul 26 1NOJOR.COM

পটুয়াখালীর মহিপুরকে নতুন উপজেলা গঠনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।