Web Analytics

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, আমদানিকৃত খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে শস্য সংরক্ষণ উন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রী বিশেষভাবে চট্টগ্রাম ও মোংলা বন্দরে আমদানিকৃত চাল ও গমের গুণগত মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা চান। তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতায় দীর্ঘমেয়াদে চাল ও গম সংরক্ষণে নানা চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে খাদ্যশস্য সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

রাষ্ট্রদূত মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর কার্যক্রমের প্রশংসা করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মার্কিন বিশেষজ্ঞদের সহায়তার সম্ভাবনা বিবেচনার কথা জানান। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

25 Oct 26 1NOJOR.COM

খাদ্য পরীক্ষা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি শস্য সংরক্ষণে মার্কিন সহায়তা চেয়েছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।