Web Analytics

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানান, গেজেটের নথিতে স্বাক্ষর করা হয়েছে এবং তা এখন প্রেসে ছাপানো হবে।

এর আগে একই আসনে জামায়াত জোট মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ইসিতে আপিল করেও তিনি ব্যর্থ হন এবং পরে হাইকোর্টে আপিল করেন। সোমবার বিকেলে শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের একজন বিচারক শুনতে অপারগতা প্রকাশ করেন। মঙ্গলবার অন্য বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

ইসি জানিয়েছে, উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা এলে গেজেট বাতিল বা সংশোধন করা হবে এবং আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে।

05 May 26 1NOJOR.COM

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করে গেজেট অনুমোদন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।