Web Analytics

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে দুই আসামি মো. সিদ্দিক ও মো. শান্ত মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের লাশ গুমের অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন, তবে শান্ত মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৪ মে রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে শান্ত মিয়া ও সিদ্দিক ইকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খিলক্ষেত থানার পাতিরা ও ডুমনি এলাকার মাঝামাঝি বসুন্ধরা বালুর চরে নিয়ে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ পাশের একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। ৬ মে পুলিশ ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মো. কবির হোসেন মোল্লা খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০২৩ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে এবং ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

22 Feb 26 1NOJOR.COM

তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।