Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৯ সালের পিলখানার হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন এবং ঘটনাটিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণের আহ্বান জানিয়েছেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার ঢাকার সেনানিবাসে জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না।

তিনি ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ, ৯০’র গণআন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থানে শহীদদেরও স্মরণ করেন। তিনি জানান, সরকার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে।

তারেক রহমান আরও বলেন, পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা প্রকাশ করেছে এবং সরকার এই কাঠামোকে আধুনিক ও শক্তিশালী করতে পদক্ষেপ নেবে।

25 Feb 26 1NOJOR.COM

পিলখানার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।