Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। রোববার ১২ জুলাই বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্যে গর্ব প্রকাশ করে অভিনন্দন জানান এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং তাদের আরও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে যেতে উৎসাহিত করেন। প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের পরিকল্পনা তুলে ধরে। প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

তিনি তিনজন স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীকে ল্যাপটপ ও অন্যান্য সদস্যদের বই উপহার দেন। প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের মেধাবী তরুণদের আন্তর্জাতিক প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ দিয়ে বিকাশে কাজ করছে। প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

13 Jul 26 1NOJOR.COM

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ, এআই অলিম্পিয়াডে সহায়তার আশ্বাস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।