Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি দিয়েছে। ১২ মার্চ ২০২৬ তারিখে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ইউনিট ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ফেব্রুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে তেজগাঁও বিভাগ শ্রেষ্ঠ হয় এবং ৫০টি থানার মধ্যে মোহাম্মদপুর থানা সেরা নির্বাচিত হয়। ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান। গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব ও মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম যৌথভাবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান ও গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম শ্রেষ্ঠ এএসআই পুরস্কার পান।

গোয়েন্দা ও ট্রাফিক বিভাগে ডিবি-মতিঝিল শ্রেষ্ঠ ইউনিট এবং ট্রাফিক-মিরপুর শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট নির্বাচিত হয়। সভায় ফেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

13 Mar 26 1NOJOR.COM

ডিএমপির ফেব্রুয়ারির শ্রেষ্ঠ তেজগাঁও বিভাগ ও মোহাম্মদপুর থানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।