Web Analytics

হরমুজ প্রণালির ঝুঁকি ও নজরদারি এড়িয়ে কাস্পিয়ান সাগরপথ ব্যবহার করে ইরানে ড্রোন তৈরির যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই জলপথ এখন রাশিয়া ও ইরানের প্রকাশ্য ও গোপন বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডরে পরিণত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠনে এই রুট ইরানকে সহায়তা দিচ্ছে। তাদের মতে, রাশিয়া থেকে সরবরাহ অব্যাহত থাকলে তেহরান দ্রুত ড্রোন সক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে। সামরিক বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রায় ৬০ শতাংশ ড্রোন ধ্বংস হয়েছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা দাবি করেন, প্রয়োজনে ইরান আরও কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর রাশিয়া ও ইরানকে কার্যকরভাবে যুক্ত করেছে, যা নিষেধাজ্ঞা ও নজরদারি এড়িয়ে তুলনামূলক নিরাপদ বাণিজ্য ও সামরিক সরঞ্জাম পরিবহনের সুযোগ দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই অঞ্চল ভূরাজনৈতিকভাবে অবহেলিত হওয়ায় রাশিয়া ও ইরান এর সুযোগ নিচ্ছে।

10 May 26 1NOJOR.COM

কাস্পিয়ান সাগরপথে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে ড্রোন যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।