Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিরোধী দল সংসদকে পাশ কাটিয়ে রাজপথে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদীয় কার্যক্রম শুরুর মাত্র ছয় মাসের মাথায় বিরোধীরা রাজপথের কর্মসূচি বেছে নিয়েছে।

রিজভী বলেন, লংমার্চের কর্মসূচিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে এবং এসব কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি একে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধীরা সেটিকে দমন-পীড়ন বলে আখ্যা দেয়। জ্বালানি সংকট ও অর্থনৈতিক ইস্যুতে বিরোধীদের গঠনমূলক কোনো প্রস্তাব নেই বলেও তিনি মন্তব্য করেন।

দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জন বিরোধীরা জনগণের সামনে তুলে ধরছে না বলে অভিযোগ করেন রিজভী। তিনি জানান, বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

06 Sep 26 1NOJOR.COM

লংমার্চের মাধ্যমে বিরোধীরা সংসদ এড়িয়ে গণতন্ত্র নষ্ট করছে বলে অভিযোগ রিজভীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।