Web Analytics

ইনকিলাব মঞ্চের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আব্দুল্লাহ আল জাবের সংগঠনটির নতুন আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমা সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। রোববার, ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন হয়। সভায় ইনকিলাব মঞ্চ যতদিন থাকবে, ততদিন মুখপাত্র পদে শহীদ ওসমান হাদির নাম রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নির্বাচনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ এবং অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে মিডিয়া ও প্রচার সম্পাদক হয়েছেন নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ। আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করতে এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। জি এ সাবির এর আহ্বায়ক ও মামুনুর রহমান আদনান সদস্যসচিব; সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিন শাহরাজ।

28 Jul 26 1NOJOR.COM

সদস্যদের ভোটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।