Web Analytics

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে সরকার পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে দুটি উপজেলায় চালুর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এসব উপজেলার মধ্যে রয়েছে ঢাকা, রাজবাড়ী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খুলনা, ভোলা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, নাটোর, ঠাকুরগাঁও ও ঢাকার নবাবগঞ্জ।

সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে কাঠামোবদ্ধভাবে সহায়তা দেওয়া হবে। এতে খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবি কার্ড ও ভ্যালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি একীভূত করা হবে। সুবিধাভোগী নির্বাচনে এনআইডি, জন্মতারিখ ও মোবাইল নম্বর বাধ্যতামূলক থাকবে। প্রতিটি কার্ডে পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত থাকবে এবং নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। অনুদানের অর্থ ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে।

কর্মসূচিটি চালু হলে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিদ্যমান প্রায় ৫০ শতাংশ টার্গেটিং ত্রুটি কমবে এবং একাধিক কর্মসূচির সুবিধা একীভূত করে অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

24 Feb 26 1NOJOR.COM

১৩ উপজেলায় ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।