Web Analytics

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ১০৭টি ফিলিস্তিনি সম্প্রদায় পুরোপুরি বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এ তথ্য জানায়। একই সময়ে পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণও নজিরবিহীনভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতায় সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে। এইচআরডব্লিউর ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীরা ইসরাইলি রাষ্ট্রের আর্থিক, সামরিক ও আইনি সহায়তা পেয়ে থাকে। সশস্ত্র বসতি স্থাপনকারীরা কখনও ইসরাইলি সেনাদের সঙ্গে হামলা চালায়; আবার কিছু ঘটনায় সেনারা উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয় না।

ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ এবং অবৈধ ইসরাইলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে। ইসরাইলের সঙ্গে বিদ্যমান বিশেষ বাণিজ্য চুক্তি স্থগিতের বিষয়টিও বিবেচনার আহ্বান জানিয়েছে তারা।

20 Aug 26 1NOJOR.COM

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ১০৭ ফিলিস্তিনি সম্প্রদায় বাস্তুচ্যুত: এইচআরডব্লিউ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।