Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মাধ্যমে সরকার তাদের প্রতি নিজের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজেকে গর্বিত অভিহিত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাকে সব সময় আন্দোলিত করে।

তিনি বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব বীরত্বের স্বীকৃতি হলেও স্বাধীনতার জন্য লড়ে বিজয়ী হওয়ার গৌরব আরও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের বীরোচিত অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সব শহিদের প্রতি শ্রদ্ধা, আহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

21 Nov 26 1NOJOR.COM

মুক্তিযোদ্ধাদের সম্মান ও তাদের পরিবারের সহায়তা অব্যাহত রাখার কথা বললেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।