Web Analytics

নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রিয়াদে মার্কিন দূতাবাস এক্সে দেওয়া পোস্টে জানায়, নির্দেশটি ২৩ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

দূতাবাস বলেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। বিমানবন্দরে হামলার ঘটনার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

সৌদি আরবে সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ বিঘ্নের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস। দেশটির বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিলে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

28 Oct 26 1NOJOR.COM

নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়তে অপ্রয়োজনীয় মার্কিন কর্মী ও পরিবারকে নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।