নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম পলাশ হোসেন আকাশ (৩২), তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার জালাল মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, সদর কোম্পানির একটি দল নিয়মিত রাত্রীকালীন টহলের সময় খবর পায় যে পলাশ হোসেন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া শটগান ও কার্তুজ গোপনে সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় অবস্থান করছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফতুল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ যুবককে আটক করেছে র্যাব
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।