স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি অপপ্রচার ও গুজব মোকাবিলায় গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের ভুল সংশোধনে সহায়তা করে এবং জনগণের সেবায় কার্যকারিতা বাড়ায়। দায়িত্বশীল সাংবাদিকতা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমকে আরও জনমুখী করে তোলে। বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন পিছিয়ে থাকা এ জেলার উন্নয়নে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে মীর শাহে আলম জানান, তিনি রূপসী বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন, তবে সরকারি দায়িত্ব পালনে মনোযোগ দিতে প্রতিষ্ঠানটির দায়িত্ব পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে ত্বরান্বিত করে, বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।