Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছর বয়সী অপ্রতিম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় আইফোনটির সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকার একটি পাহাড়ে অপ্রতিমের নিথর দেহ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জিলানী জানান, বাঁশ কাটতে গিয়ে তাঁর ভাতিজা পাহাড়ে শিশুটিকে নিস্তেজ অবস্থায় দেখতে পায় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ও আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে অপ্রতিমকে এক অজ্ঞাত যুবকের সঙ্গে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ সুপার জানান, আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল একযোগে কাজ করছে।

19 Sep 26 1NOJOR.COM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তুহিন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।