Web Analytics

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় দেশের চিকিৎসাব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ‘The First Open Heart Surgery Day’ ও ‘Cardiovascular Surgical Conference of NICVD-2026’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব হলেও রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতার বিষয়টিও বাস্তবসম্মতভাবে বিবেচনা করতে হবে। দেশে হৃদরোগ ও জন্মগত হৃদরোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, কার্যকর প্রতিরোধ না হলে ভবিষ্যতে উৎপাদনশীল কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব পড়বে। সাধারণ মানুষের নাগালে হৃদরোগ চিকিৎসার ব্যয় রাখতে সরকার চিকিৎসায় ব্যবহৃত ভাল্ব ও স্টেন্টের ওপর কর মওকুফ করেছে বলে তিনি জানান।

হৃদরোগ চিকিৎসার আধুনিকায়নে চিকিৎসক ও বিশেষজ্ঞদের অবদান স্মরণ করে মন্ত্রী দক্ষ সার্জন তৈরিতে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার জন্য জাপানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমেছে। আলোচনার আগে তিনি র‍্যালিতে অংশ নেন এবং এনআইসিভিডি প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন। ১৮ সেপ্টেম্বর ১৯৮১ সালে এনআইসিভিডিতে দেশের প্রথম সফল ওপেন হার্ট সার্জারি হয়।

18 Sep 26 1NOJOR.COM

ওপেন হার্ট সার্জারি দিবসে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান মন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।