Web Analytics

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও সমমনা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জিলানী বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোগ্য ও সমমনা না হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। এর ফলে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারেন। এ কারণে নির্বাচনে ভালো ও যোগ্য মানুষকে প্রার্থী করা হবে বলে তিনি জানান এবং তাঁদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

তিনি বলেন, জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সহজ হয়। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে যোগ্য নেতৃত্ব নির্বাচন জরুরি বলেও তিনি উল্লেখ করেন। এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

20 Oct 26 1NOJOR.COM

ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে ঐক্যের আহ্বান জিলানীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।