Web Analytics

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭ থানার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি যাচাই ছাড়া তথ্য প্রচার বা শেয়ার না করতে বলেন। সন্দেহজনক তথ্য বা কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতেও পরামর্শ দেন তিনি।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে নারী ভক্তদের সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান এবং শিশুদের জন্য সহায়তার ব্যবস্থা রাখার কথা বলা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মানা এবং আজান ও নামাজের সময় সংবেদনশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

04 Oct 26 1NOJOR.COM

দুর্গাপূজায় গুজব ঠেকাতে সতর্কতা ও মণ্ডপে বাড়তি নিরাপত্তার আহ্বান পুলিশের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।