Web Analytics

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে সুনামগঞ্জ পৌর প্রশাসন সোমবার দুপুর ২টায় শহরের ট্রাফিক পয়েন্ট ও কালীবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছে। পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ১৮টি মামলায় ১৮ জনকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কিছু মালামালও জব্দ করা হয়।

অসীম চন্দ্র বণিক বলেন, যানজট নিরসনের অংশ হিসেবে অনিবন্ধিত অটোরিকশা আটক ও জরিমানা করা হয়েছে। সড়কের দুই পাশের অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট অপসারণ করা হয়েছে। পুনরায় দখল রোধে ওই এলাকাগুলোতে স্থায়ীভাবে স্টাফ রাখা হবে বলেও তিনি জানান। শহর পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে তিনি সবার সহযোগিতা চান।

08 Sep 26 1NOJOR.COM

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানে ১৮ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।