প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধনকালে তিনি বলেন, মানবসমাজ ও ইকো সিস্টেমের সম্পর্ক অবিচ্ছেদ্য।
সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের অংশ উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ পৃথিবীর সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। তিনি ব্যাখ্যা করেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ পরিবেশের সব উপাদান মানুষের উপকারের জন্য। তবে এসব সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করা মানুষের দায়িত্ব ও কর্তব্য।
বিজ্ঞানের অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন এটি প্রমাণিত যে মানবসমাজের নিরাপদ বিকাশ ইকো সিস্টেমের সুরক্ষা ও বিকাশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
ঢাকায় আয়াতে উদ্ধৃতি দিয়ে পরিবেশ রক্ষায় আহ্বান প্রধানমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।