Web Analytics

দেশের শীর্ষ রিটেইল প্রতিষ্ঠান স্বপ্ন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা পশ্চিম পাড়ার ১২ বছর বয়সী সামিয়া আক্তারকে দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা প্রদান করেছে। সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেয় প্রতিষ্ঠানটি। স্থানীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে প্রতি মাসে ৫ হাজার টাকা করে তুলতে পারবে সামিয়া, যা তার পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, সামিয়ার ভবিষ্যতের জন্য মোট ৪ লাখ ৮০ হাজার টাকার অনুদান দেওয়া হবে।

স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ছোট উদ্যোগও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে—এই বিশ্বাস থেকেই তারা সামিয়ার পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই সহায়তাকে অসচ্ছল পরিবারের জন্য বড় ভরসা হিসেবে দেখছেন এবং আশা করছেন, নিয়মিত সহায়তা সামিয়ার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।

স্বপ্ন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

10 May 26 1NOJOR.COM

কুমিল্লার সামিয়ার শিক্ষায় দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দিল স্বপ্ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।