Web Analytics

রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার অন্তরালে পরোক্ষ যোগাযোগ বজায় রাখতে পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত রয়েছে। বুধবার রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই দেশের যোগাযোগের মাধ্যম হিসেবে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন।

তিরমিজি বলেন, পাকিস্তান কূটনীতিতে বিশ্বাস করে এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব আঞ্চলিক অংশীদারের সঙ্গে কাজ করতে চায়। সংঘাত নিরসনে আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যাদের সরাসরি স্বার্থ রয়েছে বা যারা অঞ্চলের অংশ, তাদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।

রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, পাকিস্তান সব সময় আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে দেশটি অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে উভয় চুক্তি শুরু থেকেই ভঙ্গুর ছিল; জুলাইয়ে দুই পক্ষের সংঘাত ও শত্রুতা আবার তীব্র হয়।

06 Aug 26 1NOJOR.COM

ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ যোগাযোগে পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত থাকার কথা জানালেন রাষ্ট্রদূত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।