Web Analytics

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। শনিবার বেলা ১১টা ৬ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ, বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসে ফল জানতে পারছেন। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা। ফি পরিশোধের পর আবেদন করা কোনো বিষয় বাতিল করা যাবে না এবং পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।

31 Oct 26 1NOJOR.COM

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, পুনর্নিরীক্ষণ শুরু ১ নভেম্বর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।