Web Analytics

পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার খুলনা-যশোর মহাসড়কে ট্যাংকলরি রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনার ফুলতলা থেকে পথের বাজার পর্যন্ত এ কর্মসূচি চলে।

শ্রমিকরা প্রথমে ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় তারা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন। কর্মসূচির সময় মহাসড়কের প্রায় এক কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী। বক্তারা অভিযোগ করেন, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে পুলিশ ও প্রশাসন রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে। তাদের ভাষ্য, জ্বালানি তেল লোডের আগেই টার্মিনালে কাগজ পরীক্ষা করার নিয়ম। প্রতিটি ট্যাংকলরিতে প্রায় ৯ হাজার লিটার দাহ্য পদার্থ থাকায় রাস্তায় গাড়ি থামানো বিপজ্জনক এবং বড় দুর্ঘটনা ঘটতে পারে।

25 Aug 26 1NOJOR.COM

হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে খুলনা-যশোর মহাসড়কে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।