Web Analytics

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দেশের আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে। সংস্থাটির মতে, জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসনের চাহিদা বাড়ায় রিয়েল এস্টেট মালিকদের দৌরাত্ম্যও বাড়ছে। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য রিহাব, রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, রাজউকে সুশাসন ও জবাবদিহির অভাব রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে আবাসন খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বেসরকারি আবাসন খাতে সুশাসনের জন্য সমন্বিত আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার কর্মসূচির সুপারিশ করেছে টিআইবি। ক্রেতা, ভূমির মালিক ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। সংস্থাটি প্রযুক্তিনির্ভর তদারকি, জিআইএসভিত্তিক তথ্যব্যবস্থা, বাধ্যতামূলক প্রভাব মূল্যায়ন, নিয়মিত তথ্য প্রকাশ, নিরীক্ষা, অভিযোগ প্রতিকার এবং স্বাধীন বিরোধ নিষ্পত্তি কাঠামোরও সুপারিশ করেছে।

25 Nov 26 1NOJOR.COM

আবাসন খাতে সুশাসন, নজরদারি ও জবাবদিহি নিশ্চিতের সুপারিশ টিআইবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।