Web Analytics

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল। এর মধ্যে নতুন ৫৩৫ জনের নিয়োগ চাহিদাপত্র এসেছে এবং আগে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় ইতোমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৭০ জনের কলিং ভিসা পাওয়া গেছে। বোয়েসেলের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে। মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের জন্য এ কার্যক্রম শুরু হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় বোয়েসেল। স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিক প্রার্থী বাছাই করা হচ্ছে। পরে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

18 Nov 26 1NOJOR.COM

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।