Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছে, মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদি আরবের সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের হামলার আওতাভুক্ত। এক বিবৃতিতে গোষ্ঠীটি তাদের সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কঠোর পদক্ষেপ চালিয়ে যাওয়ার কথা বলেছে।

হুথিরা জানিয়েছে, তারা ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর, অবরোধের বদলে অবরোধ এবং উত্তেজনা বৃদ্ধির বদলে উত্তেজনা বৃদ্ধি’ নীতি বাস্তবায়ন করবে। তবে বিবৃতিতে তাদের উল্লেখ করা লক্ষ্যগুলো কী, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ১৩ জন নিহত হয়েছেন। রোববার রিয়াদের বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

12 Oct 26 1NOJOR.COM

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দর ও আকাশসীমায় হামলার হুঁশিয়ারি হুথিদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।