Web Analytics

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। ২৬ মে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের অংশ হিসেবে তিনি সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। তার সুমধুর কণ্ঠে তিলাওয়াত উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পায়।

২০২২–২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড থেকে স্নাতক সম্পন্ন করা সুহেইলা একাডেমিক ও সমাজসেবামূলক কাজেও কৃতিত্ব দেখিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ সম্মাননা অর্জন করেন। চিকিৎসাবিজ্ঞান, নারীর ক্ষমতায়ন, ডিজিটালায়ন এবং সার্জিক্যাল গবেষণায় তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বাস্থ্য ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং বর্তমানে একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

01 Jun 26 1NOJOR.COM

হার্ভার্ডের ২০২৬ সমাবর্তনে কোরআন তিলাওয়াত করে বিশ্বজুড়ে প্রশংসা পেলেন সুহেইলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।