প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে টানা বর্ষণে ফসলহানির শিকার হাওরাঞ্চলের কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে। বুধবার সকালে সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।
কলিম উদ্দিন বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষকরা কষ্ট করে ধান কাটছেন। এর জবাবে প্রধানমন্ত্রী জানান, তিন দিন আগে তিনি আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে হাওর অঞ্চলের তিনটি জেলার প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি নির্দেশ দিয়েছেন, হাওরের তিনটি জেলা ও ময়মনসিংহের কিছু অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে।
হাওরাঞ্চলের বন্যাকবলিত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।