Web Analytics

সড়ক উন্নয়নকাজে ৫ থেকে ৭ শতাংশ চাঁদা দাবির অভিযোগে ফেনী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। রোববার ঠিকাদার সাইফুর রহমান রতন ও এনায়েত উল্যাহ স্বপন মামলা দুটি দায়ের করেন। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আবু জাহের বাদল মামলা আমলে নিয়ে ফেনী মডেল থানার ওসিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

রাতুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতনের অভিযোগ, ফেনী সদর উপজেলার দৌলতপুর-ধলিয়া এলাকায় প্রায় ২ কোটি ৮ লাখ টাকার দুটি সড়কের কাজ শনিবার দুপুরে বন্ধ করে দেওয়া হয়। টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, অন্য একটি সড়ক সংস্কারকাজ শেষে ২ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়।

স্বপনও ঠিকাদারি কাজকে কেন্দ্র করে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ করেছেন। তবে মাসুদ সব অভিযোগ অস্বীকার করে এগুলোকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

21 Sep 26 1NOJOR.COM

সড়ক উন্নয়নকাজে চাঁদা দাবির অভিযোগে ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে দুটি মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।