Web Analytics

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (৩ মে) এক বার্তায় প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করে জানায়, গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ ব্যাখ্যা করেছে।

বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জানমালের সম্ভাব্য ক্ষতি এড়াতে ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ চলছে। এর ফলে গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার সময় সম্পর্কে কোনো তথ্য জানায়নি।

03 May 26 1NOJOR.COM

ওয়াসার কাজে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।