লাওস বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ওয়ার্ক পারমিট, শ্রমিক নেওয়ার পরিকল্পনা এবং শ্রম প্রকল্পের অনুমোদন স্থগিত করেছে। লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৯ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় একই সময় পর্যন্ত বাংলাদেশিদের জন্য শ্রম ভিসার অনুমোদনও বন্ধ রাখার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, অবৈধ প্রবেশ, মানবপাচার, অনুমোদনহীন দালালদের কার্যক্রম এবং বিদেশ থেকে আনা কর্মীদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধু বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই কেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে, নির্দেশনায় তার কোনো স্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। নির্ধারিত চুক্তির মেয়াদ থাকা সরকার অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি, কোম্পানি, নিয়োগকর্তা বা শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বাংলাদেশিদের লাওসে প্রবেশ বা কর্মসংস্থানের অনুমোদন দিতে পারবে না। নিয়ম ভাঙলে জরিমানা, ডিপোর্টেশন এবং ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে। অনুমোদন ছাড়া শ্রমিক আমদানি বা নিয়োগে প্রতি শ্রমিক ও ঘটনায় ২৫ লাখ লাও কিপ এবং অন্য শ্রম ইউনিটের জন্য বরাদ্দ শ্রমিক ব্যবহার বা গ্রহণে ২০ লাখ লাও কিপ জরিমানা হবে।
লাওস ২০২৬ সালের শেষ পর্যন্ত বাংলাদেশিদের নতুন ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা স্থগিত করেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।