উয়েফা ও কনকাকাফ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে যৌথ চিঠি দিয়ে ফিফার ২১১ সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার দেওয়ার আহ্বান জানিয়েছে। তালিকায় বাংলাদেশও রয়েছে। বিবিসি স্পোর্টসের দেখা চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানির স্বাক্ষর রয়েছে। ২০২৭-৩০ চক্রে এককালীন এই বরাদ্দে ফিফার মোট ব্যয় হবে ২১১ কোটি ডলার।
চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৬ মেয়াদ শেষে ফিফার নগদ তহবিল প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। উয়েফা ও কনকাকাফের দাবি, ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ফিফার প্রয়োজনের তুলনায় এই অর্থ অনেক বেশি। প্রস্তাবিত অর্থ সদস্য সংস্থাগুলোর নিয়মিত বরাদ্দের অতিরিক্ত হবে এবং অবকাঠামো নির্মাণ ও ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করা হবে।
ফিফাকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে এই দাবি উঠল। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট ১৫ অক্টোবরের পরবর্তী ফিফা কাউন্সিল সভার আগে একটি বিতর্কিত পরিকল্পনাসংক্রান্ত সব নথি প্রকাশের দাবি করেছেন। জাতীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার পর ফিফা চার দিনের মধ্যে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা বাতিল করে, যেখানে একটি নতুন কোম্পানির ২১ শতাংশ শেয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির কথা ছিল।
২১১ সদস্য সংস্থাকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার আহ্বান উয়েফা ও কনকাকাফের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।