Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) ইসলামাবাদে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই অনিশ্চয়তার মূল কারণ লেবাননকে ঘিরে। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, লেবাননও এর আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরে জানান, লেবানন এতে অন্তর্ভুক্ত নয় এবং এরপর ইসরায়েলি বাহিনী দেশটিতে ব্যাপক হামলা চালায়, যাতে দুই শতাধিক মানুষ নিহত ও প্রায় ১২০০ জন আহত হন।

ইরান এখন শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল এখনো এই শর্ত মানেনি। ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপ স্থগিত করেছে।

10 Apr 26 1NOJOR.COM

লেবানন যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পাকিস্তানে ইরানি প্রতিনিধি দল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।