হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং সম্পন্ন হয়েছে। ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত পাঁচ কর্মদিবসের এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগ প্রশিক্ষণটির সার্বিক ব্যবস্থাপনা করে।
যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকেরা এভিয়েশন নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়গুলো এতে গুরুত্ব পায়। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন।
আসিফ ইকবাল প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্রিটিশ হাইকমিশন ও ডিএফটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মীদের জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতি নিয়মিত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। রায়ান ডানকানসন ভবিষ্যতেও অনুরূপ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ জানান। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
শাহজালালে যুক্তরাজ্যের ডিএফটি এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ শেষ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।