Web Analytics

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবার পানিতে ডুবে গেছে। শুক্রবার বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পানি ওঠে। ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে দর্শনার্থীদের চলাচল বন্ধ করেছে।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শুক্রবার বিকেলে সেতুতে প্রায় চার ইঞ্চি পানি ওঠে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পারাপার বন্ধ রাখা হয়েছে এবং পানি কমলে সেতুটি আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে মিশছে। পানি বাড়ায় পাঁচ দিনের ব্যবধানে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবার খোলা হয়েছে, যা এ বছর দ্বিতীয়বার। শুক্রবার সকালে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএলে পৌঁছালে প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়। গত ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করা হয়েছিল।

12 Sep 26 1NOJOR.COM

কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ডুবে দর্শনার্থী চলাচল বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।