Web Analytics

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত ন্যাটো ধাঁচের মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। শনিবার বাহরাইনে মানামা সংলাপ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেন, জোটে সিরিয়ার অন্তর্ভুক্তি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।

ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে; এই প্রেক্ষাপটেই সিরিয়ার আগ্রহের কথা সামনে আসে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব।

চলতি মাসে হুতিদের বড় হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। গত আগস্টে মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা চুক্তি সই করে, যাতে এক সদস্যের ওপর হামলাকে অন্য দুই সদস্যের ওপরও হামলা ধরা হবে। তবে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে পাকিস্তান ও তুরস্ক এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি।

01 Nov 26 1NOJOR.COM

মক্কা প্রতিরক্ষা জোটে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করছে সিরিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।