সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে খুলনার দাকোপ থানার শিবসা নদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের মোংলা বেইস ও নলিয়ান আউটপোস্টের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৬ বছর বয়সী আব্দুল হালিম নামে দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।
আব্দুল হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ডাকাতদের অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন রসদ সরবরাহ করতেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
সুন্দরবনে অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক করেছে কোস্ট গার্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।