দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিন পর্যন্ত ছুটি ভোগের সুযোগ পেতে পারেন। মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর, মঙ্গলবার। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকবে।
সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে। মহাসপ্তমী উপলক্ষে ১৮ অক্টোবর, রোববার এবং মহাষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর, সোমবার তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এই দুই দিন ও সরকারি দুই দিনের ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
২২ অক্টোবর, বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে পরের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। এতে টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। তবে এ সুবিধা সব সরকারি চাকরিজীবীর জন্য নয়; ঐচ্ছিক ছুটির সুযোগ কেবল সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য।
সনাতন সরকারি কর্মীরা ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশ পেতে পারেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।