প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জাতীয় সংসদে জানান, সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে। বুধবার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই পরিকল্পনায় সরকারের প্রথম ১৮০ দিন, ২০২৬–২৭ অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছর অন্তর্ভুক্ত রয়েছে। এর লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠন, যেখানে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতেও উন্নয়ন জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন, ফ্যামিলি ও কৃষক কার্ড প্রদান, ধর্মীয় কর্মীদের সম্মানি, ক্রীড়াবিদদের ভাতা, ২৫ কোটি বৃক্ষরোপণ, কৃষিঋণ মওকুফ, ই-হেলথ কার্ড চালু এবং প্রাথমিক শিক্ষার্থীদের পোশাক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন চলছে।
বাংলাদেশ সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।