Web Analytics

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন পরাশের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (৩ মে ২০২৬) সকালে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জের মোস্তানগর এলাকায় মারা যান এবং পরদিন ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে তার স্ত্রী শেফালি বেগম শেপু ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেয়।

শেফালি বেগম জানান, ওমানপ্রবাসী পরাশ দেশে এসে একটি ভেক্যু মেশিন কেনার পরিকল্পনা করেছিলেন এবং ১০ লাখ টাকা নিয়ে অভিযুক্ত মোহনের সঙ্গে বের হন। পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু দেখানো হয়, কিন্তু লাশে ছুরির আঘাতের চিহ্ন পাওয়ায় তিনি হত্যার অভিযোগ তোলেন এবং মোহনকে অভিযুক্ত করেন।

03 May 26 1NOJOR.COM

আদালতের নির্দেশে ১৪ মাস পর কৃষক দল নেতা পরাশের লাশ উত্তোলন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।