দুর্নীতির মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
দুদকের নথি অনুযায়ী, সুপর্ণা সুর চৌধুরীকে নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছিল। তিনি ২৭ অক্টোবর ২০২৪ সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও ফরম গ্রহণ করেন।
আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি বলে নথিতে উল্লেখ করা হয়। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে ২৩ ডিসেম্বর ২০২৪ মামলাটি করা হয়, যার নম্বর ২৮। দুদক প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব সাজা নিশ্চিত করেছেন। তাঁকে কারাগার থেকে আদালতে আনা হয় এবং সাজা পরোয়ানাসহ আবার কারাগারে পাঠানো হয়।
সম্পদ বিবরণী জমা না দেওয়ায় সুপর্ণা সুর চৌধুরীর দুই বছরের কারাদণ্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।