মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটে বদলি করেছে। জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মু. রেজা হাসান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।